ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


 নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: স্কুল থেকে বাড়ি ফেরার পর নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক শিক্ষার্থী।

মর্মান্তিক ঘটনাটি ঘটে ১৪ অক্টোবর (মঙ্গলবার ) নাসির নগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবের গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৪ অক্টোবর বেলা আনুমানিক ২ টার দিকে স্কুল থেকে বাড়ি এসে মহিষবেড় টেকের বাড়ির লাল মিয়ার মেয়ে শাইলা আক্তার (৭) গোসল করতে যায় বাড়ির পাশের নদীতে।

দীর্ঘ সময় বাড়ি না আসায় খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। দীর্ঘ সময় খোঁজা খুঁজির করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশে বয়ে যাওয়া তিতাস নদীতে কি যেন ভাসতে দেখে তীরের লোকজন। নদীতে তার মরদেহ দেখে চিৎকার শুরু করে।

প্রতিবেশীরা এসে নদী থেকে লাশ উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫১   ৯১ বার পঠিত  |