ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে তারেক রহমান টুর্ণামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

চাটমোহরে তারেক রহমান টুর্ণামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


চাটমোহরে তারেক রহমান টুর্ণামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পাবনা: “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ্রেরণা” শ্লোগান নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপি ও অঙ্গসংগঠণ সমূহের আয়োজনে চাটমোহরে শুরু হচ্ছে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র‌্যালী, গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ। এ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার, ডাঃ জিল্লুর রহমান, শরিফুল ইসলাম তোহা, আব্দুল মুত্তালিব, পৌর যুবদলের সদস্য সচিব তানভীর জুয়েল লিখন, এম এ কুদ্দুস শাহাবুল প্রমুখ।

এই টুর্ণামেন্টের উদ্যোক্তা ও চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, তারুণ্যের উচ্ছাস, ্ঐক্যের প্রতীক ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারকে ধারণ করে এই টুর্ণামেন্টের আয়োজন। তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অন্যায় থেকে দূরে রাখার অনুপ্রেরণা দেওয়া।

গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ শেষে উপজেলা পরিষদ মহীদ মিনার চত্বর থেকে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে পৌরসভার ২ নং ওয়ার্ড ফুটবল দল ও ৩ নং ওয়ার্ড ফুটবল দল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৮   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ