ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

ভোলা: লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোছলেহ উদ্দীন মিলনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন মতিন।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আজিজুল ইসলাম, লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৩   ১৬৩ বার পঠিত  |