ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

দুমকিতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


দুমকিতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

পটুয়াখালী: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল প্রমুখ।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৩০   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ