ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে প্রবাসীর ঘরে দূর্বৃত্তদের হানা,টাকা ও স্বর্ণালংকার লুট

নবীনগরে প্রবাসীর ঘরে দূর্বৃত্তদের হানা,টাকা ও স্বর্ণালংকার লুট


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


নবীনগরে প্রবাসীর ঘরে দূর্বৃত্তদের হানা,টাকা ও স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌরসদর পদ্মপাড়ায় মাইন উদ্দিন সওদাগর বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙে ঢুকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার (১৪/১০)রাতে এ ঘটনাটি ঘটে। আজ বুধবার (১৪/১০)সকালে প্রবাসী স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে লঞ্চ ঘাট এলাকা থেকে লুট হওয়া টাকার এক লক্ষ ৪০ হাজার ঢাকাসহ মোহাম্মদ জাকারিয়া ইফতি(২২) নামে এক ষুবককে গ্রেপ্তার করে।তার বাড়ি ঢাকা পল্লবী এলাকায়। পুলিশ বলছে,এরা একটি বিশাল বড় একটি সঙ্ঘবদ্ধ চক্র, দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি রাহাজানি লুটপাট চালায়। গ্রেফতারকৃত যুবকের নামে ঢাকা পল্লবী থানা ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৭০-১৫৩২।

জানা যায়, পদ্মপাড়ার মাইন উদ্দিন সওদাগরের বাড়ির ৩য় তালার ভাড়াটিয়া ও ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরিফ মিয়ার ঘরে দুইজন যুবক আনুমানিক রাত ৮ টার দিকে প্রবেশ করে। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে এবং ধাওয়া করলে দুর্বৃত্তরা পালানোর সময় তাড়াহুড়োয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার জানায়,নবীনগরে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকাটা তুলে ঘরে রেখেছিলাম। সন্ধ্যায় ঘরে তালা দিয়ে ওই জমি কেনার ব্যাপারে এক আত্মীয়র বাড়িতে যাই। রাত আনুমানিক আটটার দিকে বাসায় ফিরে দেখি ঘরের তালা ভাঙ্গা। ভিতরে দুটি ছেলে। তাদের সাথে দস্তাদস্তি হয়। আমাদেরকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। চিৎকার দিলে লোকজন ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলেই দৌড়ে পালিয়ে যায়। আমার ৭ লাখ টাকা দুই ভরি স্বর্ণ খোয়া যায়।ওই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ৫০ হাজার টাকার ও দশ হাজার টাকার দুইটি বান্ডেল ফেলে যায়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইফতিকে আজ বুধবার কোর্টে চালান করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদন করা হবে। এরা বড় একটি সঙ্ঘবদ্ধ চক্র। আন্ত দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির রাহাজানি লুটতরাজসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। পুলিশ তার কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে। শুনেছি ষাট হাজার টাকা নাকি রাস্তায় পাওয়া যায়। ইফতি’র নামে পল্লবী থানায় বারোটি মামলা রয়েছে। এ সংঘবদ্ধ চক্রটিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৫   ৫২১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ