ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মেঘনা নদী থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আড়াইহাজারে মেঘনা নদী থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


আড়াইহাজারে মেঘনা নদী থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ: ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে স্থানীয় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মন্ডল, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং খাগকান্দা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম উদ্দিনসহ নৌ পুলিশের একটি টিম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে ইলিশ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ জয়নাল আবেদীন জানান, বুধবার অভিযানের সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:১০   ২৫১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ