ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দাবিকৃত চাঁদার না পেয়ে এক বস্ত্র ব্যবসায়ীকে হাত-পা ভেঙে ও কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনবাসদী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলার জনসেবা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় আর্থোপেপিক হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীনিবাসদী গ্রামে সানাউল্লাহ সানা মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছোট ভাই। তিনি আমানতশাহ গ্রুপের সাথে গ্রে-কাপড়ের ব্যবসা করেন। গত কয়েক মাস ধরে এলাকায় শান্তিকে ব্যবসা বানিজ্য করার জন্য স্থানীয় চক্র সানাউল্লাহর কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা টাকা দেয়ায় গত মঙ্গলবার রাত দশটার দিকে সানাউল্লাহ নিজ বাড়ি থেকে একই গ্রামে মামার বাড়ি যাচ্ছিল।

শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌছালে তাকে ১০/১২ দুর্বৃত্ত মুখোশধারী একটি দল তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে টেনে হেচরে তার বাড়ির সামনে নিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। ওই সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা সটকে পড়ে।
মাহমুদপুর ইউরিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, রাতের আধারে আচমকা ভাবে আমান চেয়ারম্যানের ছোট ভাই ছানাউল্লার সাথে যে অমানুবিক ঘটনা ঘটেছে আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এবং নির্দেশ দাতা হিসেবে যারাই জরিত তাদের দৃস্টান্তমুলক শাস্তি দাবী করছি।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:২৬   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ