ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের সাথে থাকবো: প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের সাথে থাকবো: প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের সাথে থাকবো: প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

নোয়াখালী: হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের হাতিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন আমি হাতিয়ার সন্তান। আমার জন্ম হাতিয়ায়। এই হাতিয়ার মাটিতেই আমার কবর হবে। আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আপনাদের সুখে দুঃখে সাথে আছি থাকবো। আমি সব সময় আপনাদের সেবা করে যাব।
বুধবার রাতে হরণী ইউনিয়নের হাতিয়া বাজার প্রধান সড়কে জনসভা ও শোডাউন তিনি এ সব কথা বলেন।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব এর নেতৃত্বে এই শোডাউনে হরনী ও চানন্দী ইউনিয়ন থেকে প্রায় ৭ - ৮ হাজার মানুষ সমবেত হয়।
এর আগে সমাবেশ উপলক্ষ্যে হরনী ও চানন্দী ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃত্বস্থানীয় কমীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হাতিয়া পৌঁছান। পরে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে হাতিয়া বাজার থেকে বয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে শোডাউনের মাধ্যমে নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজার পৌঁছান। এ সময় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন , ১৭ বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশ নায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি। বিগত দিনে দলের দুঃসময়ে নেতা কর্মীদের ছেড়ে যায়নি। দলের প্রতিটি প্রোগ্রামে আপনাদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছি। আগামীদিনে ও আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ছাত্রদল নেতা তুষার সহ প্রমুখ।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে নেতা কর্মীরা গাড়ি যোগে চেয়ারম্যান ঘাট এসে পৌঁছায়। এসময় বিভিন্ন গাড়িতে ছিল নানান ধরনের বাদ্যযন্ত্র। উচ্চাসিত নেতাকর্মী মুখরীত ছিল বিভিন্ন স্লোগানে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫১   ১১৭ বার পঠিত  |