ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » এইচএসসি পরীক্ষায় ধর্মপাশা ও মধ্যনগরে বংশীকুন্ডা কলেজ সেরা

এইচএসসি পরীক্ষায় ধর্মপাশা ও মধ্যনগরে বংশীকুন্ডা কলেজ সেরা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


এইচএসসি পরীক্ষায় ধর্মপাশা ও মধ্যনগরে বংশীকুন্ডা কলেজ সেরা

সুনামগঞ্জ: ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা কলেজ দুই উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বংশীকুন্ডা কলেজের ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাশ করেছে। পাশের হার ৭৫ দশমিক ৮১ শতাংশ—যা দুই উপজেলার মধ্যে সর্বোচ্চ।

মধ্যনগর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লায়েছভূঁইয়া কলেজে পাশের হার ৬৯ দশমিক ১৫ শতাংশ (জিপিএ-৫ পেয়েছে ১ জন), আর মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৬০ দশমিক ১১ শতাংশ।

অন্যদিকে ধর্মপাশা উপজেলার সামগ্রিক ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। সেখানে গড় পাশের হার মাত্র ২২ দশমিক ১৩ শতাংশ। ধর্মপাশা সরকারি কলেজে পাশের হার ২৬ দশমিক ০৫ শতাংশ (জিপিএ-৫ পেয়েছে ৩ জন), বাদশাগঞ্জ কলেজে ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং গোলকপুর হাজী আই. হাইস্কুল অ্যান্ড কলেজে মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দুই উপজেলার গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৪৭ শতাংশ, যেখানে মধ্যনগর উপজেলা এককভাবে এগিয়ে রয়েছে ৬৫ দশমিক ৭৪ শতাংশ পাশের হারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবীর বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের মধ্যে বংশীকুন্ডা কলেজ এবারে সেরা ফল করেছে। শিক্ষার্থীদের এই সাফল্য অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণাদায়ক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৪   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ