ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকাদান শুরু

পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকাদান শুরু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকাদান শুরু

পটুয়াখালী: জলাতঙ্ক রোগ প্রতিরোধে জেলার বেওয়ারিস কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়ক এলাকা থেকে গতকাল বুধবার এ কর্মসূচি শুরু করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিক্যাল অফিসার ডা. এস. এম. একরামুল নাহিদ, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সভাপতি নওশিন আফরোজ হিরা, রেস্কিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধার কর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি এবং দুমকী টিম লিডার সাইফ আহমেদ তন্ময়।
কর্মসূচির আওতায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড়, তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় কুকুরদের টিকা দেওয়া হচ্ছে।
মাসব্যাপী এই অভিযানে এক হাজারেরও বেশি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পৌরসভা ও প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরের শরীরে লাল রঙের চিহ্ন দেওয়া হচ্ছে, যাতে একই কুকুরকে পুনরায় টিকা না দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে বেওয়ারিস ও পালিত উভয় প্রজাতির কুকুরকে জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।
পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সহযোগিতায় পৌর এলাকার সব বেওয়ারিস কুকুরকে ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে। এতে শহরজুড়ে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় থাকবে।
প্রাণী প্রেমীদের মতে, এটি পটুয়াখালী শহরের প্রাণী কল্যাণের ইতিহাসে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। সরকারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৮   ৩৩৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ