ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বসত বাড়ি থেকে পদ্মগোখরো সাপের ছানা উদ্ধার

কলমাকান্দায় বসত বাড়ি থেকে পদ্মগোখরো সাপের ছানা উদ্ধার


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় বসত বাড়ি থেকে পদ্মগোখরো সাপের ছানা উদ্ধার

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবারও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা ঘটেছে।

আজ শনিবার ১৮ অক্টোবর সকাল ৯টার দিকে মো. সাখারুল মিয়া আখতারুল, পিতা—মৃত রুম আলী শেখ-এর বাড়ি থেকে ১০টি ডিমসহ মোট ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই বাড়ি থেকে আরও ৩টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। এছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপও হত্যা করে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির ২ বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে মা, বাবা ও দাদী ঘটনাস্থলে ছুটে গিয়ে বিছানার চাদরের নিচে সাপের বাচ্চাগুলো দেখতে পান।

ঘটনাটি এলাকায় মহাআতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে সাপ ধরায় অভিজ্ঞ জীবন সরকার সাপুড়িয়া ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে বাড়িটি ঘিরে স্থানীয়রা সতর্ক অবস্থানে আছেন, এবং সাপের ডিমগুলোও নিরাপদে সরিয়ে ফেলার কাজ চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:১৮   ১৩৫ বার পঠিত  |