ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ট্রলির চাকা ফেঁটে অটোরিকশা চালকের মৃত্যু

ট্রলির চাকা ফেঁটে অটোরিকশা চালকের মৃত্যু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


ট্রলির চাকা ফেঁটে অটোরিকশা চালকের মৃত্যু

দিনাজপুর: ফুলবাড়ীতে জ্বালানী খড়ি বোঝাই ট্রলির সামনের চাকা ফেটে আব্দুস সালাম (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে।
নিহত অটোরিকশা চালক আব্দুস সালাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর (মিরপাড়া) গ্রামের তহুবার রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানী খড়ি বোঝাই একটি ট্রলি ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে সামনের চাকা আকস্মিকভাবে বিকট শব্দে ফেটে যায়। এ সময় ফেটে যাওয়া ট্রলির চাকার রিংয়ের লোহার একটি অংশ ছিটকে গিয়ে সড়কের পার্শ্বে অবস্থানরত অটো রিকশা চালক আব্দুস সালামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় সড়কের দুই পার্শ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, অটো চালকের মরদেহ সুরতহাল করা হয়েছে। মালামালসহ ট্রলি উদ্ধারের কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৯   ৪০৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ