![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্যামলী পরিবহনের রাসেদ (২১) এক সুপারভাইজারকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে নয়টায় পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে পীরগঞ্জ শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে ওই সুপারভাইজারকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে জেলার হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৪ ৩৫৭ বার পঠিত | ● আটক ● ইয়াবা ● পীরগঞ্জ