ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

সুজানগরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


সুজানগরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

পাবনা: সুজানগরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । শুক্রবার দুপুরে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের ক্রোড়দুলিয়া গ্রামে মোছাঃ সাজেদা খাতুনের বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা খাতুন বাদী হয়ে এমদাদুল হক ও আবুল কালামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত এমদাদুল হক ও আবুল কালামের বাড়ী পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সাজেদা খাতুনের ছেলের সাথে বিদেশ যাওয়া সংক্রান্তÍ বিরোধের মিথ্যা একটি অভিযোগ এনে এমদাদুল হক ও আবুল কালামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই বাড়িতে প্রবেশ কওে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালান ।

এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙ্গে ও ঘরের একাধিক জানালা ভাঙচুর করে কক্ষে ঢুকে বৃদ্ধা সাজেদা খাতুন ও তার পুত্রবধুকে মারধর করে ঘরের আলমারির তালা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে বৃদ্ধা সাজেদা খাতুন সহ তার পরিবার।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৩   ৭৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ