![]()
ভোলা: চরফ্যাসনে শিশুদের মক্তক ঘর জবর দখল করে বিএনপির নেতাকর্মীদের কার্যালয় নির্মানের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামীলীগ সরকারের পতনের পর ওই ইউনিয়নের আমিনপুর গ্রামে শিশুদের আরবী শিক্ষার মক্তব ঘরটি জবর দখল করা হয়। শনিবার বিকালে থেকে রোববার দিনভর এমন একটি ছবি সামাজিক ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।
স্থানীয় বাসিন্ধারা জানান, চর কুকরী-মুকরী ইউনিয়নের আমিনপুর গ্রামের বাজার সংলগ্ন কাকরাইল জামে মসজিদের পাশে ১০ বছর আগে ইউএনডিপি ও মুসলিম এইডের সহযোগিতায় একটি মক্তব ঘর নির্মাণ করা হয়। ওই আমিনপুর গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিনরা স্থানীয় শিশুদের আরবী শিক্ষা দিতেন। মাঝে মধ্যে দিনের বেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তারা তাদের সভা করতেন।
২৪ সনের ৫ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা সোহরাব রাঢ়ী, বনি আমিন দালাল, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী, ইসমাইল সিকদার ও তাঁদের সহযোগীরা ঘরটি দখল করে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।
মসজিদ কমিটির সভাপতি জানান, মক্তব ঘরটি স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিলো। কয়েক মাস আগে কিছু মানুষ ঘরটি দখলে নিয়ে অফিস ঘর হিসেবে ব্যবহার করছেন।বর্তমানে বধ্য হয়ে মসজিদের মধ্যে শিশুদের ধর্মীয় শিক্ষার পাঠদান করা হয়। ঘরটি শিশুদের কুরআন শিক্ষার জন্য উম্মুক্ত করা জরুরী।
নাম প্রকাশ করার শর্তে এক ইউপি সদস্য জানান, ইউএনডিপি ও মুসলিম এইডের সহযোগিতায় একটি মক্তব ঘর নির্মাণ করা হয়। এটি একটি শিশুদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিলো।রাজনৈতিক স্বার্থে এমন জায়গা দখল করা অনৈতিক ও ধর্মীয় অবমাননার শামিল।
চর কুকরি-মুকরি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বশির আহম্মেদ জানান, বিগত কয়েক বছর ঘরটি আওয়ামী লীগ দখলে রেখেছিল। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘরটি পরিস্কার পরিচ্ছন্ন করে রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার করছেন। ঘরটি তাঁরা দখল করেননি।
ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল জানান , ঘটনাটি জানার পর দলীয় নেতা-কর্মীদের ঘরটি ছেড়ে দিতে বলা হয়েছে। কেউ আর সেখানে বসেনা। তবে কেন্দ্রীয় নেতাদের কয়টি ছবি রয়েগেছে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান,দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:০৭:২৬ ১৫৩ বার পঠিত | ● অফিস ● চরফ্যাসন ● দখল ● বিএনপি ● মক্তব ঘর