ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গণসংযোগ,পথসভা ও ৩১ দফার লিপলেট নিয়ে গ্রাম,পাড়া, মহল্লা মাঠ,ঘাট চেষে বেড়াচ্ছেন পটুয়াখালী -২ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের ভিপি মিজানুর রহমান লিটু।
রোববার পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে, চা দোকানি পথচারিসহ নানা মানুষের সাথে তিনি বিএনপির দলীয় নীতি আদর্শের সম্পর্কে জ্ঞাত করেন। এ গণসংযোগে মানুষের মধ্যে ইতিবাচক ভাবনার সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান লিটু বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল বিএনপির,অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি।এ ৩১ দফা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের একটি দলিল।
বিএনপির নীতি,আদর্শ, আর ধর্ম দেশের মানুষের কল্যাণে কাজ করা। বিগত সরকার ফ্যাসিবাদের মাধ্যমে আওয়ামীলীগের রাম রাজত্বে দেশের মানুষ জিন্মী ছিল। কিন্তু গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সে তার দলবলসহ পালিয়ে গেছে। এখন আর দেশে আর কোন ফ্যাসিস্ট ক্ষমতায় বসতে দেয়া হবেনা। আমরা জনগনের দোড়গোড়ায়,জনগণের ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই বাংলাদেশের মানুষের সেবক হতে চাই। এ সময় তার সাথে কৃষকদলসহ দলীয় অর্ধশত নেতাকর্মীরা এ গণসংযোগে সাথে ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৮ ১৫৮ বার পঠিত | ● গণসংযোগ ● বাউফল ● বিএনপি নেতা