![]()
ময়মনসিংহ: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোট এর ব্যানারে ময়মনসিংহ ফুলপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষকরা।
আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মৌন মিছিল বের করেন তারা।পরে সেখান থেকে মৌন মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন
সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী খোকন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জানান,বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:১৪:০০ ৩৪৬ বার পঠিত | ● ফুলপুর ● মৌন মিছিল ● শিক্ষক