ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সাঁকো নির্মাণে স্বস্তি হাসি সাত গ্রামে

সাঁকো নির্মাণে স্বস্তি হাসি সাত গ্রামে


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


সাঁকো নির্মাণে স্বস্তি হাসি সাত গ্রামে

নেত্রকোনা: দীর্ঘদিনের দূর্ভোগ শেষ করে অবশেষে মহাদেও নদের ডাইয়ারকান্দা এলাকায় নির্মিত হলো একটি বাঁশের সাঁকো। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের মুখে এখন স্বস্তির হাসি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ সাঁকোটি নির্মিত হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাইয়ারকান্দা, কৃষ্টপুর, বালুচান্দা, শান্তিনগরসহ আশপাশের সাতটি গ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এতদিন সেতুর অভাবে চরম ভোগান্তিতে ছিলেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদ পার হতে হতো, বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত বিপজ্জনক।

ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীর সহযোগিতায় কয়েকদিনের মধ্যেই নির্মাণকাজ শেষ হয়।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল বলেন, “দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া পাইনি। কায়সার কামাল ভাইয়ের উদ্যোগে সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারছে।”

বালুচান্দা গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, “আগে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে সবসময় ভয় থাকত, এখন আর সেই দুশ্চিন্তা নেই। আমরা কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দুর্গাপূজার সময় এলাকাটি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের কষ্টের কথা শুনে সঙ্গে সঙ্গেই সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নেই। এখন শুধু ছাত্রছাত্রী নয়, হিন্দু সম্প্রদায়ের শ্মশান যাতায়াতেও এ সাঁকো বড় সুবিধা এনে দিয়েছে।”

তিনি আরও বলেন, “মানবতার কল্যাণে এবং জনহিতকর কাজে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১:০৫:৫১   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ