ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পদ্মার তীব্র ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মানের দাবী

পদ্মার তীব্র ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মানের দাবী


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


পদ্মার তীব্র ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মানের দাবী

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানি কমার সঙ্গে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে নদী তীরবর্তী চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮/১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, ১২ মাইল, টিকটিকিপাড়া ও মসলেমপুর এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নদী প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। নদীতে পানি কমার পাশাপাশি স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে একরের পর একর কৃষিজমি। পদ্মার ভাঙ্গন রোধ ও স্থায়ী বাধে দাবিতে শত শত মানুষ মঙ্গলবার সকাল দশটার সময় মসলেমপুর পদ্মার পাড়ে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সবেক চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, এসময় তিনি বলেন, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যপকহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু হয়েছে এতে করে ১২ মাইল মসলেমপুর, মুন্সিপাড়া, টিকটিকিপাড়ার কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা মানুষ গুলো,আমরা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কাছে আবেদন যে দ্রুততম মধ্যে পদ্মার ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করা।
মসলেমপুর এলাকার বাসিন্দা মাসুদ রানা জানান, সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে। ভাঙন থেকে পদ্মার প্রতিরক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ৪০ মিটার। ইতোমধ্যে নদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী দ্রুত ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন।
বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বাসিন্দা জানান, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যবহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু করেছে এতে করে ১২ মাইল মসলেমপুর, মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা মানুষ গুলো, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মুঠো ফোনে সাংবাদিক কে বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তাদের সঙ্গে করে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলামিন বলেন, আমি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে ভাঙ্গনের বিষয়টা জানিয়েছি ভাঙন রোধ করার জন্য দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫৮:১৪   ৫২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ