ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালী: কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রাসেল ফকির খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে ওপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:২০   ১০৯ বার পঠিত  |