ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ

সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ

পাবনা: শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগর উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ ককার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন ।

২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩২৫ জন কৃষক-কৃষাণীকে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৫০০ জন কৃষক-কৃষাণীকে সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৯০ জন কৃষককে লাউ, ১৪০জনকে মিষ্টিকুমড়া, ১৪০ জনকে বেগুন এবং ১৩০ জনকে শসার বীজ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে এবং সুজানগর উপজেলায় কৃষি হবে আরও গতিশীল ও উন্নত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সরকারের এই সহায়তা সুজানগর উপজেলার কৃষক কৃষাণীদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৩   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ