ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় দুলাল মিয়া (৬০) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আলতাব আলীর ছেলে। তিনি গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকায় জনৈক মিজান মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বালুবাহী একটি ট্রাক দ্রুতগতিতে বালু নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটিকে চাপা দিলে অটোচালক দুলাল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষনা করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি রেখে পালিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৪:৫০   ৩৫৮ বার পঠিত  |