ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

ভূঞাপুরে গরুসহ ৪ চোর গ্রেপ্তার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


ভূঞাপুরে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

টাঙ্গাইল: জেলাসহ আশপাশের জেলায় গরু চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোর্টে চালান দেয়া হয়। চোর চক্রের সদস্যদের বুধবার বিভিন্ন জায়গায় অভিযান করে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গরু, একটি সাদা রঙের পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব (২৮), রংপুর জেলার কোতোয়ালী উপজেলার সাহাবাজপুর গ্রামের মৃত মেনাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (২৮), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি(৩৭), মির্জাপুর উপজেলার ত্রিমোহোন গ্রামের মৃত আনসের আলীর ছেলে লতিফ(৪৮)।

থানা পুলিশ সুত্রে জানায়, প্রথমে রাকিব ও সুরুজ মিয়াকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপর দুই আসামি রবিউল ইসলাম রাব্বি ও মো. লতিফকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত গরু, পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন পুলিশের হেফাজতে রয়েছে। পরে এ ঘটনায় আজ বিকেলে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৯:১১   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ