ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে তুমলিয়া প্রিমিয়ার ফুটবল লীগ সিজন-২ এর চ্যাম্পিয়ন কালনি একাদশ

কালীগঞ্জে তুমলিয়া প্রিমিয়ার ফুটবল লীগ সিজন-২ এর চ্যাম্পিয়ন কালনি একাদশ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে তুমলিয়া প্রিমিয়ার ফুটবল লীগ সিজন-২ এর চ্যাম্পিয়ন কালনি একাদশ

গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তুমলিয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে তুমলিয়া প্রিমিয়ার ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল খেলায় পানজোরা শুকপাড়া ইয়াং ষ্টার স্পোর্টি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে কালনি ৭ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র হয়। পানজোরা শুকপাড়া ইয়াং ষ্টার স্পোর্টি ক্লাবের পক্ষে গোল করেন মো. রাব্বি। আর কালনি ৭ নং ওয়ার্ড একাদশের পক্ষে মো. রিয়াদ গোল করেন। পরে টাইব্রেকারে কালনি একাদশ ২-০ গোলে পানজোরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ আর রানার্সআপ দলকে টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন পানজোরার রাব্বি এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে কালনির মো. শাওন। সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে পুরস্কার পান তুমলিয়া সমাজ কল্যাণ একাদশের মো. জিহাদ ও পানজোরার মো. মিনহাজ। সেরা গোলরক্ষক কালনির সিফাত। সেরা দর্শক নির্বাচিত হন ইমরুল।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু ও মো.সোলাইমান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হোসেন মোহাম্মদ আরমান, সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম উদ্দিন শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন বেপারী, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি বুলবুল দেওয়ান, সাধারন সম্পাদক মামুন বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:২৬   ১৪২ বার পঠিত  |