ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপিকে ময়মনসিংহ-২ আসন উপহার দিতে চান মোতাহার

বিএনপিকে ময়মনসিংহ-২ আসন উপহার দিতে চান মোতাহার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


বিএনপিকে ময়মনসিংহ-২ আসন উপহার দিতে চান মোতাহার

ময়মনসিংহ: ফুলপুরে ৩১ দফা বাস্তবায়ন এক বিশাল গণমিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গণমিছিলে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে তারা ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

শনিবার ২৫ অক্টোবর গণ মিছিলটি ফুলপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।

এইসময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান,সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক,পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র আমিনুল হক, সদস্য সচিব,মাহবুবুর রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দ) আসনটি বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের জন্য ‘উপহার’ হিসেবে জয়ের অঙ্গীকার নিয়ে কাজ করছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার তার নেতৃত্বে আজ ৩১ দফার বাস্তবায়নের জনতার ঢল নামা গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে,

গণমিছিলে জনতার উচ্ছ্বাস গণতন্ত্রের প্রত্যয়ে মুখরিত হয়ে উঠেছে—তার হাতে ধরা লিফলেটগুলো যেন নাগরিক অধিকারের অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠেছে,যা পথচারী পদোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে আশার অঙ্কুরে পরিণত হয়েছে এই গণমিছিলকে ফুলপুরে স্মরণকালের সর্বোচ্চ বলে আখ্যায়িত করেন নেতাকর্মীরা।

গণমিছিলের প্রধান অতিথির বক্তব্যে গণমিছিলকে জনসমুদ্র পরিণত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আবেগে আপ্লুত কন্ঠে মোতাহার হোসেন তালুকদার বলেন ,”ময়মনসিংহ -২ আসনটি তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:১১   ২৭২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ