ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » চিকিৎসার অভাবে থমকে গেছে জান্নাতের স্বপ্ন

চিকিৎসার অভাবে থমকে গেছে জান্নাতের স্বপ্ন


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


চিকিৎসার অভাবে থমকে গেছে জান্নাতের স্বপ্ন

ঢাকা: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারভাগিয়া গ্রামের নয় বছরের জান্নাত আরা এখন ব্যথায় কাতর। স্থানীয় বারভাগিয়া ইসলামিক ফাউন্ডেশনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত খেলাধুলা আর বন্ধুদের হাসির দলে ফিরতে চায়। কিন্তু ।

গত ৯ আগস্ট ২০২৫ বিকেলে খেলতে গিয়ে জান্নাত পা পিছলে পড়ে যায়। এতে তার ডান হাতটি মারাত্মকভাবে ভেঙে যায়।প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ট্রমা সেন্টার হয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

সেখানে চিকিৎসকরা জানায়, জান্নাতের হাতে জটিল অপারেশন করতে হবে, যার খরচ প্রায় ২ লক্ষ টাকা। কিন্তু জান্নাতের বাবা মোঃ জুয়েল শেখ, পেশায় একজন দিনমজুর। নিজস্ব ঘরবাড়ি নেই, ভিটেমাটিতেই কোনোমতে বসবাস করেন তারা। তাই মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। জান্নাতের মা-বাবা ও প্রতিবেশীরা দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন “ফুটফুটে জান্নাতকে বাঁচাতে পাশে দাঁড়ান। আপনার ছোট্ট সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি।” সহযোগিতার বিকাশ নম্বর ০১৯১০৯৩১০৮৬ জুয়েল শেখ, জান্নাতের বাবা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৬   ১৯১ বার পঠিত  |