ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে চুরির অপবাদে যুবককে নির্যাতন

নাজিরপুরে চুরির অপবাদে যুবককে নির্যাতন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


নাজিরপুরে চুরির অপবাদে যুবককে নির্যাতন

পিরোজপুর: নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে চুরির অপবাদে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম সাজ্জাদ শেখ (২৪)। তিনি স্থানীয় হাসান শেখের পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। পরে বিকেলে ওই যুবকেরা “চোর চোর” বলে ধাওয়া করে সাজ্জাদকে প্রকাশ্যে নির্মমভাবে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাজ্জাদের পিতা হাসান শেখ বলেন, চুল কাটার সিরিয়াল নিয়ে প্রথমে সামান্য হাতাহাতি হয়েছিল। পরে বিকেলে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ ৮–১০ জন যুবক আমার ছেলেকে চোর সাজিয়ে মারধর করে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কায়সার জানান, শনিবার রাত ১০টার দিকে মারধরের ঘটনায় আহত সাজ্জাদ নামের রোগীকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা মোটামুটি স্থিতিশীল।

এ বিষয়ে নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের কাউকে পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:১৪   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ