ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘোয়াল ঘরে থাকা সেই বৃদ্ধার পাশে দাড়ালেন কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন

ঘোয়াল ঘরে থাকা সেই বৃদ্ধার পাশে দাড়ালেন কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


ঘোয়াল ঘরে থাকা সেই বৃদ্ধার পাশে দাড়ালেন কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন

ভোলা: চরফ্যাসনে সন্তানদের টানাপোড়নে বিছনায় মলমুত্র ত্যাগের অজুহাতে ৯০ বছর উর্ধ্ব বৃদ্ধা মাকে ঘোয়াল ঘরে রাখেন তিনি ছেলে ও পুত্রবধুরা। এমন ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়নের। গত শুক্রবার তিনি ওই বৃদ্ধার বাড়িতে ছুটে গিয়ে বৃদ্ধার ভরনপোষনের সকল দ্বায়িত্বভার নেন।

এবং তিনি বৃদ্ধাকে তার বড় মেয়ে ফজিলত বেগমের জিম্মায় রেখে আসেন। এবং মেয়ের বাড়িতে বৃদ্ধার বসবাসের জন্য আসবাবপত্র ও মাসে ৫ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের এমন মহতী উদ্যোগে উপজেলা জুড়ে প্রসংসায় ভাসছেন তিনি।
জানাযায়, বৃদ্ধ উলফৎ নেছার ঘরে তিন ছেলেও ও দুই মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামী খলিলুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর তার স্বামীর ওয়ারিশি পাওনা ঘর ভিটে তিন সন্তান তাদের নামে লিখে নেন। অবশেষে স্বামীর শেষ সম্বল ঘর ভিটে হারিয়ে তার ঠাঁই হয় তিন সন্তান আবদুস সহিদ, মো. নিরব ও মো. বাছেদের ওপর।

দিনমুজর সন্তানরা অভাবের সংসারে টানাপোড়নে কর্মের সন্ধানে ছুটে যান ঢাকা ও চট্রগ্রামে। পুত্রবধুদের দোটানায় পড়ে সর্বশেষ তার ঠাঁই মেলে মেঝো ছেলে নিরবের ঘরে। বৃদ্ধ মা বিছনায় মলমুত্র ত্যাগ করে এমন অজুহাত দিয়ে ছেলে ও পুত্রবধু মিলে তাকে বসত ঘরের পাশে মাটির ঘোয়াল ঘরের মেঝেতে চটের বিছানায় থাকতে দেন।
চরফ্যাসন উপজেলা বিএনপিরসাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন জানান, চরফ্যাসনের স্থানীয় সন্তান হিসেবে তিনি সাধারন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে তার নির্যাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। সন্তানরা বৃদ্ধ মাকে ঘোয়াল ঘরে রেখেছেন এমন একটি বিষয় তার নজরে এলে তিনি থেমে থাকতে পারেনি। তিনি বৃদ্ধের আজীবনের দ্বায়িত্বভার নিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:৪১   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ