ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে। তবে আমরা চাই ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
রোববার (২৬ অক্টোবর) বিকাল ৫ টায় চরফ্যাসন উপজেলা বিএনপির আয়োজনে সদর রোডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জামায়াতে ইসলামিকে উদ্যেশ্য করে বলেছেন, আপনাদের ন্যায় আমাদের ও হাজার হাজার নেতাকর্মী হত্যা ও গুম করেছিল আওয়ামী লীগ। তাদের বিচার করতে হলে একটি নির্বাচিত টেকসই সরকার প্রয়োজন। আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়। আপনারাও যদি তাদের সাথে সুর মিলান তাহলে এটা ভাল হবে না। আপনাদেরকে চিন্তা করতে হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণ যাদের ভোট দিবে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।
নাজিম উদ্দিন আলম বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াত ইসলামীও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামীলীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়। বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না, যার জন্য ক্ষমা চাইতে হবে এবং পালিয়ে যেতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর ছায়েদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৮:৫৯ ১৪০ বার পঠিত | ● চরফ্যাসন ● জনসভা ● নাজিম উদ্দিন আলম