ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

নাসিরনগরে কৃষকের রহস্যজনক মৃত্যু


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


নাসিরনগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগরে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ঘটনাটি ঘটেছে, ব্রাহ্মনবাড়ীয়া জেলারনাসির নগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের ইনু মিয়ার ছেলে ৫ সন্তানের জনক মোঃ ফারুক মিয়া(৬০)ছিলেন একজন প্রান্তীক কৃষক

গত রবিবার ২৬ অক্টোবর সকালে তার নিজ জমিতে কাজ করতে যান। ধারণা করা হয়, তিনি জমিতে পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করছিলেন। তারপর থেকে সে নিজ বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পর কোথাও কোন সন্ধান পাইনি।

আজ সোমবার ২৭ অক্টোবর তার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি,বিষ পান করে আবার গলায় ফাঁসী দেয়া অসম্ভব। এতে মৃত্যুকে ঘিরে রহস্য দেখা দিচ্ছে জনমনে।

নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাকসুদ আহাম্মাদ বলেন,ঘটনাটি খু্বই সন্দেহজনক বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩০   ১৪৭ বার পঠিত  |