ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর, গ্রেফতার ১

মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর, গ্রেফতার ১


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া: হিন্দুধর্মাবল্বীদের মন্দিরের প্রতিমা ,লাইট,চেয়ার ইত্যাদি ভাংচুর ও চাঁদবাজির মামলার আসামীকে ২৬ অক্টোবর গ্রেফতার করেছে ব়্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (ব়্যার)-০৯, সিপিসি-১(ব্রাহ্মণবাড়িয়া) ।

ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর উপজেলার ঋষিপাড়া এলাকার আলগা বাড়িতে গত ২১ অক্টোবর অস্থায়ী শ্যামাকালী মন্দিরে রাতে কতিপয় লোক অতর্কিত মন্দির এলাকার প্রবেশ করে চেয়ার,লাইট ইত্যাদি ভাংচুর শুরু করে, উপস্থিত পুজারীরা বাধা দিলে তাদের মারধর করে মন্দিরে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে কালী মুর্তির বাম পায়ের নীচের অংশ এবং মহাদেব মুর্তির বাম হাতের কব্জীর নীচের অংশ ফাটিয়ে ফেলে, প্রসাদের থালা,ঘটি ইত্যাদি ছুড়ে ফেলে দেয় এবং পুজা উদযাপন করার জন্য ২০০০০ টাকা চাঁদা দাবী করে।

এই ঘটনায় মো: আব্দুর রহিমের নাম উল্লেখ করে তার সহযোগী অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্বে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে সদর থানায় ১টি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে ব্যার-০৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে । এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়া এলাকায় ব়্যার-০৯, সিপিসি-১(ব্রাহ্মণবাড়িয়া) এর ১টি টিম অভিযান চালিয়ে মোঃ মোমিন আহন্মেদ (৩১) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে।

ব়্যার-৯এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনী ব্যাবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যাক্তিকে ব্রাহ্মনবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব়্যার-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:২০   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ