ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের অভিযোগে মানববন্ধন

দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের অভিযোগে মানববন্ধন


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের অভিযোগে মানববন্ধন

ঢাকা: দোহার উপজেলায় এক ইউপি সদস্যকে তুলে নিয়ে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলা বাজারে প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ইউপি সদস্য হুমায়নের স্ত্রী রেখা আক্তার(৩৫) অভিযোগ করে বলেন, গত বৃহষ্পতিবার ২৩ অক্টোবর রাতে নয়াবাড়ি গ্রামের নিহত হারুন মাষ্টারের ছেলে শাওন ও তার সহযোগী মো. ওয়াসিমের নেতৃত্বে একটি সশস্ত্র দল কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ন মোল্লা (মেম্বার)কে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করে বলে দাবী করেন। এক পর্যায়ে অপহরনকারীরা পুলিশকে খবর দিয়ে হত্যা মামলার জড়িত থাকার অভিযোগ এনে তুলে দেয়। এ ঘটনার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ ও মানববন্ধন করছি।
তিনি আরও বলেন, মব সৃষ্টি করে আমার স্বামী ইউপি সদস্য হুমায়ন কবিরকে অপহরন করে একটি ঘরে আটকে রেখে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার সুষ্ঠ তদন্ত ও তার স্বামীর মুক্তির দাবী করছি।
এ ঘটনায় ইউপি সদস্য হুমায়ন কবিরকে তুলে নেয়ার বিষয়ে অভিযুক্ত মো. শাওন বলেন, তাঁকে বাংলাবাজার থেকে টেলিফোন করে নয়াবাড়ি আনা হয়েছিলো। কেউ অপহরণ করেনি।তাছাড়া হুমায়ন মোল্লা আমার বাবার হত্যাকান্ডে জড়িত বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি পুলিশকে জানালে পুলিশ হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হাসান আলী জানান, ইউপি সদস্য হুমায়ন কবির বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যা মামলার আসামী। আমরা বিশস্ত সুত্রে জানতে পারি ইউপি সদস্য হুমায়ন কবিরকে নিহত হারুন মাষ্টারের ছেলে শাওন ও তার দলবল নয়াবাড়ি গ্রামের একটি ঘরে আটকে রেখেছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে হুমায়ন কবিরকে উদ্ধার করি এবং পরের দিন সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:৫১   ৩২২ বার পঠিত  |