ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নেত্রকোণা: কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত প্রায় সাত সহস্রাধিক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেন। র‌্যালিতে ছিল ঢাক-ঢোলের শব্দ, ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর নানা স্লোগানে মুখরিত পরিবেশ। কেউ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজে অংশ নেন, কেউ আবার হাতে তুলে নেন ৩১ দফার সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে লেখা প্ল্যাকার্ড। তরুণদের হাতে ছিল দেশপ্রেম ও পরিবর্তনের বার্তা লেখা ফেস্টুন—যা র‌্যালিকে রূপ দেয় এক উৎসবমুখর লাটিখেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মতিন, আনোয়ার হোসেন বাচ্চু, কলি আক্তার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম আহম্মেদ, দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী আয়োজন জুড়ে ছিল দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান। বক্তারা বলেন—” যুবদল শুধু আন্দোলনের নাম নয়, এটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:১৫   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ