ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহ: ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল নেতা সাব্বির আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের অন্যতম নেতা সাব্বির আহমেদ।
যুবদলের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অগ্রভাগে রয়েছে। কঠিন সময়েও যুবদল কখনও পিছিয়ে থাকেনি, সর্বদা অগ্রণী ভুমিকা পালন করেছে। আসুন আজকের এইদিনে আমরা সবাই মিলে শপথ নিই, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের প্রাণশক্তি ও দেশপ্রেমে একটি নতুন বাংলাদেশ গড়ি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আবু সাঈদ, জিয়াউল হক জিয়া, হারুন অর রশীদ, গোলাম মোস্তফা, আব্দুল খালেক, আরমান বেপারী, ফজলুল হক সোহান, রফিকুল ইসলাম, সুজন সরকার, নাছির উদ্দিন, মাহমুদুল হাসান, ফরিদ আহমেদ, সোহ্গা সরকার, সাজেদুল ইসলাম পলাশ, ফাইজুর রহমান, ইস্রাফিল, সুমন, সোহেল, রিয়েন, আরিফ, গোলাম কিবরিয়া, সুমন মিয়া। পৌর যুবদল নেতা মুক্তাদির কাইয়ুম কায়েস, মোরাদ আহমেদ ও ফজলুল করিম ডলার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫১   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ