ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে উত্তরা ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা

কালীগঞ্জে উত্তরা ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে উত্তরা ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা

গাজীপুর: কালীগঞ্জে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অপরাধে উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যানবাহন চালকের লাইসেন্স ও হেমলেট না থাকার কারণে ৩ জনকে ১৫৫০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন ভাদার্ত্তী এলাকায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পেট্রোল ও অকটেনে লিটার প্রতি ওজন পরিমাপ কম থাকার অপরাধে উত্তরা ফিলিং স্টেশনের মালিককে আর্থিক জরিমানা করা হয়। ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গাড়ির লাইসেন্স না থাকায় বান্দাখোলার সজিবকে ১ হাজার টাকা, মোটরসাইকেলের হেমলেট না থাকার অপরাধে নাগরী গাড়ারিয়ার মহসিনকে ৪ শত টাকা এবং জুগলির আবু তাহেরকে ১৫০ টাকা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় আর্থিক জরিমানা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক মহিউদ্দিন ওয়ারেছী, কালীগঞ্জ থানার এএসআই মনিরুজ্জামান, বেঞ্চ সহকারী মো. আল-আমিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:০৪   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ