![]()
বরিশাল: আগৈলঝাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।পরে উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনিরের সভাপতিত্বে ৪৭তম যুবদলের প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা (উত্তর)যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান মুন্সী ও উপজেলা যুবদলের সদস্য সাইফুর রহমান টিটুসহ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৭:১০ ১১৫ বার পঠিত | ● আগৈলঝাড়া ● প্রতিষ্ঠাবার্ষিকী ● যুবদল