ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বরিশাল: মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া পুলিশ। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোটবাশাইল গ্রামে। গ্রেফতারকৃতকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে রাজন মোল্লা ঢাকায় বসে মাদক ব্যবসা করত। তাকে ঢাকার তেজগাঁও বসে ৪শত বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছিল তেজগাঁও থানা পুলিশ। ওই মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছিল আদালতে। এরপর থেকে সে পলাতক ছিল।

পরে আগৈলঝাড়ায় থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তথ্যপ্রযুক্তি ব্যাবহরের মাধ্যমে রাজন মোল্লাকে সিলেট থেকে রোববার রাতে গ্রেফতার করে আগৈলঝাড়ায় থানায় নিয়ে আসে। পরে সোমবার বিকেলে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৯   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ