![]()
গাজীপুর: কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসানের সভাপতিত্বে সদস্য সচিব হাসানুর রহমান জুয়েলের পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম প্রমুখ। পরে কালীগঞ্জ পাইলট স্কুলের পুকুর পাড়ে চারা গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এরপর পাইলট স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, শহিদুউজ্জামান সোহেল, নঈম শাহারিয়ার মাসুম, হুমায়ুন সরকার, মোয়াজ্জেম হোসেন, কামরুল ইসলাম, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন বেপারী, যুগ্ম আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিক, নুর মোহাম্মদ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৬ ৯৭ বার পঠিত | ● কালীগঞ্জ ● প্রতিষ্ঠাবার্ষিকী ● যুবদল