![]()
ভোলা: চরফ্যাসনে বর্ণাঢ্য আয়োজেনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে নানা কর্মসুচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) চরফ্যাসন উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে ২০ হাজার কর্মি সমাগমে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে সভাস্থালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
জানাযায়, চরফ্যাসন পৌরসভা এবং ২১ ইউনিয়ন থেকে আগত যুবদলের কয়েক হাজার নেতাকর্মী-সমর্থকরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে চরফ্যাশন আলিয়া মাদ্রাসা মাঠে মিলিত হন। পরে সেখান থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। হাজার হাজার নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠে চরফ্যাসন সদর রোডসহ পৌর সদরের আনাচ কানাচ।
উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন র্যালি শেষে বক্তব্যে বলেন, আজকের এই যুবদল ২৭ অক্টোবর ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে যুবদল বিভিন্ন মানবিক কাজ করে আসছে। কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে আজ চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়ন ও যুবদলের প্রায় ২০ হাজার নেতা কর্মীরা এই র্যালিতে অংশ গ্রহণ করেছেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, সিনিয়র যুগ্ম আহবায় আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন , সদস্য সচিব রাশেদুল হাসান নয়ন প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৭ ১৭৭ বার পঠিত | ● উদযাপন ● চরফ্যাসন ● প্রতিষ্ঠাবার্ষিকী ● যুবদল