ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিবাহকে ঘিরে নারীকে লাঞ্ছিতের অভিযোগে সংবাদ সম্মেলন

হাতিয়ায় বিবাহকে ঘিরে নারীকে লাঞ্ছিতের অভিযোগে সংবাদ সম্মেলন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


হাতিয়ায় বিবাহকে ঘিরে নারীকে লাঞ্ছিতের অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী: হাতিয়া উপজেলায় বিবাহকে কেন্দ্র করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার হরনী ইউনিয়নে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম।
লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, তার প্রথম স্বামী এক বছর আগে মৃত্যুবরণ করেন। ওই সংসারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে তিনি কষ্টকর ও অসহায় জীবন যাপন করছিলেন। পরে পারিবারিকভাবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি হরনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেনকে বিয়ে করেন।
তিনি অভিযোগ করেন, গত ১২ অক্টোবর রাতে আনোয়ার হোসেন তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে, তার প্রথম স্বামীর পরিবারের সদস্যরা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাদের উপর হামলা চালায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের মীমাংসা হয়নি। বরং একটি কুচক্রী মহল তাদের বৈধ বিবাহকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। যা তাদের পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করেছে।
সংবাদ সম্মেলনে মমতাজ বেগম প্রশাসনের প্রতি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, “আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরণের হয়রানি ও নির্যাতনের শিকার আর কেউ যেন না হয় তার বিহীত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহবান জানান”।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরনী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তার স্ত্রী মমতাজ বেগম, সাবেক স্বামীর বোন আয়েশা বেগম ও জান্নাত বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪০   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ