![]()
ফরিদপুর: আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামারগ্রাম কাঞ্চন একাডেমির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে সিনিয়র সাংবাদিক মো. সেকেন্দার আলম শেখ।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দিতায় তিনি এ সদস্য পদ লাভ করেন। তিনি গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন শেখের বড় ছেলে।
সেকেন্দার আলম শেখ সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা প্রত্রিকার সম্পাদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি। একাধারে তিনি বিভিন্ন সংগঠনের সভাপতিসহ একাধিক পদে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সেকেন্দার আলম বলেন, তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় সদস্য পদ লাভ করায় সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, কাঞ্চন একাডেমি আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যাহা ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন প্রায়ত কাঞ্চন মুন্সী। আলফাডাঙ্গা উপজেলায় সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো কাঞ্চন একাডেমি। আমি এমন একটি প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হতে পেরে খুব ভালো লাগছে। আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই, এ জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন মো.সেকেন্দার আলম শেখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৫:২৬ ২৩১ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● একাডেমি ● কাঞ্চন ● সদস্য ● সাংবাদিক