ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


লালমোহনে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও নিহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে দুজন একই সাথে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরে ঘাটলা থেকে পানির গভীরতা বেশি থাকায় তারা ডুবে যায়। একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। তাদের দুজনকে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৮   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ