ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পিরোজপুর: কাউখালীতে ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ঃ০০ টার দিকে কৃষি অফিসের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, সমাজসেবা অফিসার মতিউর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ফসলের উৎপাদন এবং আবার বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৪   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ