ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু, আটক ২

ভূঞাপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু, আটক ২


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ভূঞাপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু, আটক ২

টাঙ্গাইল: ভূঞাপুরে একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের অবহেলায় বুধবার (২৯ অক্টোবর) প্রসূতির মৃত্যু হয়েছে। জানা যায়, পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের জামাল ভূঁইয়ার স্ত্রী মাসুমা(২০) প্রসববেদনা নিয়ে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।

তাকে দালাল চক্রের সদস্যরা স্থানীয় বেসরকারি ক্লিনিক সিটি হার্ট হাসপাতালে ভর্তি করে। টাঙ্গাইলের ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার এনামুল হক সোহেল তার সিজার করে, এর পরে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ে। বেগতিক দেখে জরুরি ভিত্তিতে তাকে এম্বুলেন্স যোগে টাঙ্গাইল পাঠানো হয়।ইতোপূর্বে ভূঞাপুরের একটি ক্লিনিকে এনেস্থিসিয়ার কারণে তার হাতে একজন প্রসূতির মৃত্যু হয়।
বাচ্চাটিকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতিকে দ্রুত রেফার করার কারণে রোগীর স্বজনদের সন্দেহ হয়। স্বজনেরা দাবী করেন, প্রসূতি মারা গেছে বলে আমাদের ফাঁকি দেয়ার জন্য দ্রুত টাঙ্গাইলে পাঠানো হয়েছে। পরে প্রসূতির মৃত্যুর খবর পায়। প্রসূতির স্বজনেরা সিটি হার্ট হাসপাতালের দুই জনকে আটক করে পুলিশ সোপর্দ করে।

ভূঞাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪২   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ