![]()
বরিশাল: উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সন্ধ্যা নদীর দু’প্রান্তে বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার প্রায় লক্ষাধিক নারী পুরুষের উপস্তিতিতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উপলক্ষে দিন ভর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ হাজিড় হয়েছিল নদীর তীরে বাইচ উপভোগ করতে আসা জনতা বাধ ভাঙ্গা উচ্ছাসে মেতে ছিলো দিন ভর ।
উজিরপুরের সন্ধ্যা নদীতে প্রথম বারের মত ঝাক জমক পূর্ন বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় উৎসুক জনতার ভীর ছিলো চোখে পরার মত বাইচ প্রতিযোগীতার কারনে প্রায় ১ ঘন্টা জানযটে আটকা ছিলো ঢাকা বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতু ছিলে মানুষের দখলে ফলে ওই সড়কের চলাচলকারী যানবাহনগুলো আটকে ছিলো যানজটের কবলে ।
আইন সৃখংলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সেচ্ছাসেবক বাহিনীর তদারকির কারনে লাখ মানুষ উৎসব মূখর পরিবেশে উপভোগ করেছেন বাইচ প্রতিযোগিতা ৩০অক্টোবর বৃহস্পতিবার দুপর ৪ টার দিকে শিকারপুর সরকারী শেরে বাংলা কলেজের সামনে থেকে শুরু হওয়া বাইচ প্রতিযোগীতায় নদী পথে প্রায় ১ কি:মি: পথ পাড়ি দিয়ে মেজর এম এ জলিল সেতুর পার হয়ে উজিরপুর পৌর এলাকায় গিয়ে শেষ হয়।
বাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৬ টি দল অংশ গ্রাহন করেন তারা হলেন মেজর এম এ জলিল, কপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, শেরে বাংলা ফজলুল হক, কবি সুফিয়া কামাল,জুলাই যোদ্ধা ও কবি জীবনন্দ দাস। তার মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক দল প্রথম স্থান দখল করেন। ২য় স্থান দখল করেন যৌথ ভাবে মেজর এম এ জলিল দল ও জুলাই যোদ্ধা ।
বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতারন করেন বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। পুরুস্কার বিতারনী অনুষ্ঠানে বিশেষ উপস্তিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকতা মো: আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতারনী আনুষ্ঠানে উপস্তিত ছিলেন জাতীয় যাদু ঘরের জনশিক্ষা বিভাগের পরিচালক আসমা ফৌরদাউছি উজিরপুর থানার ওসি আব্দুস সালাম প্রমূখ।
ববিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন বলেন, গ্রাম বাংলার মানুষ নৌকা বাইচকে উপভোগ করতে বেশ আগ্রহী সে কারনে বিপুল সংখক মানুষের সমগম হয়েছে শান্তি পূর্ন ও উৎসব মূখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পান্ন হওয়ায় উজিরপুরের মানুষকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১০:৪৪ ১১৪ বার পঠিত | ● উজিরপুর ● নৌকাবাইচ ● ভীর ● লাখো মানুষ ● সন্ধ্যা নদী