ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ

সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ

পাবনা: সুজানগর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকারনি পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন ।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫০০ জন কৃষক-কৃষাণীকে গম বীজ , ৩১০০ জন কৃষক-কৃষাণীকে সরিষা, ৩০ জনকে সূর্যমুখী, ২৫০ জনকে চিনাবাদাম, ১০০০জনকে পেঁয়াজ বীজ, ৪০০ জনকে মসুর বীজ, ২০০জনকে খেসারী বীজ ও ২০জনকে অড়হড় বীজ সহ উপজেলার সর্বমোট ৭৫০০জন কৃষক-কৃষাণীকে এ বীজ বিতরণের পাশাপাশি সরকার নির্ধারিত সার বিতরণ করা হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:২০:১৭   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ