ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের ৪ঘন্টা পর প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৪ঘন্টা পর প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নিখোঁজের ৪ঘন্টা পর প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর মানুষিক প্রতিবন্ধি সৌরভ মোল্লার লাশ পাওয়া গেছে নদীতে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার আমুয়া বন্দর সংলগ্ন হলতা নদীর মোহনা থেকে সৌরভের মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত সৌরভ মোল্লা (২৫) উপজেলার আমুয়া বন্দরের ব্যবসায়ী মো.হানিফ মোল্লার ছেলে। সে মানুষিক প্রতিবন্ধি ছিল।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঘরের পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সৌরভ।

স্বজনরা নদীতে খোজাখুজি করেও পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দুই ঘন্টা অভিযান চালিয়ে হলতা নদীর মোহনা থেকে তার লাশ উদ্বার করে।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:২৬:২৬   ৫১৬ বার পঠিত  |