ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » শেখরনগরে পাঠাগারের লোগো উন্মোচন

শেখরনগরে পাঠাগারের লোগো উন্মোচন


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


 

শেখরনগরে পাঠাগারের লোগো উন্মোচন

ঢাকা: শিক্ষা, সমাজ, বিকাশ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৩১ অক্টোবর) হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর-বাহেরচরে অবস্থিত হিলফুল ফুযুল পাঠাগার পরিবার পাঠাগারের নিজস্ব লোগো উন্মোচন করেন।

জামিয়া শেখ আব্দুল্লাহ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রহমতুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় ও সঞ্চালনায় সকাল দশটায় শুরু হয়ে ওই অনুষ্ঠানটি চলে এগারটা পয়তাল্লিশ পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন, রানা হোসাইন, রুমান হোসাইন, মাহবুবুর রহমান শুভ, নাহিদ হাসান, রবিন আহমেদ, মাওলানা ইমরান, আরিফ আহমেদ, ফারহান হাবিব, মাহিম, রহমতুল্লাহ, আব্দুল করিম প্রমুখ।

রানা হোসাইনের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লোগো উন্মোচনের এ অনুষ্ঠানটি শেষ হয়। লোগোটি তৈরী করেছেন সিনিয়র ডিজাইনার হাফিজুর রহমান ইমন। বিক্রমপুর ২.০ পেজ ছিল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৮   ৬৬২ বার পঠিত  |