ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ৮২০ কেজি জাটকা জব্দ

পটুয়াখালীতে ৮২০ কেজি জাটকা জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


পটুয়াখালীতে ৮২০ কেজি জাটকা জব্দ

বরিশাল:পটুয়াখালীর সদর টোল প্লাজায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ৫ নভেম্বর কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৭   ১২৫ বার পঠিত  |