ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জেলের বড়শিতে ২০ কেজি ওজনের কোড়াল

আমতলীতে জেলের বড়শিতে ২০ কেজি ওজনের কোড়াল


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


আমতলীতে জেলের বড়শিতে ২০ কেজি ওজনের কোড়াল

বরগুনা: আমতলীর পায়রা নদীতে এক জেলের বড়শিতে ধরা পরেছে ২০ কেজি ওজনের কোড়াল। মাছটি কেটে ভাগ করে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের জেলে রফিকের বড়শিতে মাছটি ধরা পরে।
জানা গেছে, বৃহস্পতিবার খুব সকালে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের জেলে মো. রফিক পায়রা নদীতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন। সকাল পৌনে নয়টার সময় বড়শিতে টান পেয়ে তুলে দেখেন বিশাল আকারের এক কোড়াল মাছ।

মাছটি আমতলী বাজারে নিয়ে আসলে নয়ন মৎস্য আড়তে মালিক নয়নের নিকট ১৮ হাজার টাকায় বিক্রি করেন। নয়নের নিকট থেকে খুচরা বিক্রেতা মাসুদ কিনে সেটি ভাগ দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে মো. রফিক আবেগ আপ্লুত কন্ঠে বলেন, বড়িতে গোনে মাছটা তুইল্লা মনডা ভইর‌্যা গ্যাছে। আল্লায় মোগো গরীবের মুহের দিহে তাহাইছে। মাছ ব্যাচা টাহা দিয়া পোলা মাইয়া লইয়া এহন কয়দিন ভালো মন্দ খাইতে পারমু। নয়ন মৎস্য আড়তের মালিক মো. নয়ন জানান, এবছরের সেরা কোড়াল এটি।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, অবরোধের কারনে পায়রা নদীতে মাছের বংশ বৃদ্দির ফলে বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:০৩   ৯৭ বার পঠিত  |